প্রতীকী ছবি
জাতীয়

আগুন-সন্ত্রাস হলে ব্যবস্থা নেওয়া হবে

সান নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স ঘোষণার পর থেকে দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সম্ভব হয়েছে। সবাই মিলে কাজ করলে মাদকের করাল গ্রাস থেকে মুক্তি সম্ভব। দেশে যদি আবার আগুন সন্ত্রাসের চেষ্টা করা হয় তাহলে পুলিশসহ অন্যান্য আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে।

আরও পড়ুন: ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় নিহত ১০

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহীতে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘এখন পুলিশের চাকরি প্রার্থীদের ডোপ টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজিটিভ হলে পুলিশে চাকরি হচ্ছে না। পর্যায়ক্রমে সব চাকরির ক্ষেত্রেই ডোপ টেস্ট করা হবে। অনেক সময় পুলিশের কোনো কোনো সদস্যের ব্যাপারেও তথ্য আসে। সে রকম তথ্য আমাদের কাছে এলে আমরা তাকেও ছাড় দেব না।

আরও পড়ুন: দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি

আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই জঙ্গিবাদের মতো করে মাদককেও নির্মূল করা হবে। শুধু সাধারণ জনগণই নয়, মাদকের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তাকেও ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদককে শুধুমাত্র পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি সামাজিক সমস্যা। তাই সামাজিকভাবেই দূর করার চেষ্টা করতে হবে। আমাদের শক্তির উৎস জনগণ। জনগণের একমাত্র সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই মাদক সমস্যার সমাধান সম্ভব।

আরও পড়ুন: ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার, বিট পুলিশিং রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল খালেক, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৫ অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল রিয়াজ শাহরিয়ার, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল হোসেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা