জাতীয়

রাজধানীতে আইনজীবীর আত্মহত্যা

সান নিউজ ডেস্ক: রাজধানীর শ্যামপুরে গলায় ফাঁস দিয়েেএক নারী আইনজীবী আত্মহত্যা করেছেন। তার নাম মোছা. মিতু ফকির (২৫)। তিনি একজন আইনজীবী ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: দেশের ইতিহাস-ঐতিহ্যে জড়িয়ে আছে ঢাবি

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে শ্যামপুরের করিমুল্লাবাগের ইস্টার্ন হাউসিং এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের দাবি, মিতু ফকিরকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

মিতু ফকিরের মাদারীপুর জেলা সদরের বাহেরআন্দী গ্রামের মোহাম্মদ মোশারফ ফকিরের মেয়ে। বর্তমানে শ্যামপুরের করিমুল্লাবাদ ইস্টার্ন হাউসিং ২৮/৩৬/২ নম্বর বাসায় থাকতেন।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

মিতু ফকিরের মামাতো ভাই মাইনুল হাসান জানান, তার বোন পেশায় আইনজীবী ছিলেন। তিনি জজ কোর্টে প্র্যাকটিস করতেন। তার স্বামী মো. মিরাজও আইনজীবী হিসেবে জজ কোর্টে প্র্যাকটিস করেন। গত জুলাই মাসে তাদের বিয়ে হয়। এ ঘটনায় নিহত নারীর স্বামী মিরাজকে পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।

অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল ৩ বন্ধুর

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা