(পুরনো ছবি)
জাতীয়

চুরি-ছিনতাই করছে বিএনপি কর্মীরা

সান নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেছেন, বিএনপির বিভিন্ন সমাবেশ ও কর্মসূচিতে যোগ দিতে এসে দলটির কর্মীরা মোবাইল ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন। কর্মসূচিতে আসতে যে খরচ হয়, তা তুলতেই বিএনপি কর্মীরা ছিনতাই বা চুরিতে জড়িয়ে পড়ছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ফারদিনের বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, আমরা একটি চোর বা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছি। বিএনপির যতো জনসমাবেশ হয়, তারা সেখানে যান। তারা স্বীকার করেছেন, তারা বিএনপির কর্মী।

এর আগে বুধবার (৯ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে চুরির অভিযোগে বিএনপির পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ১৮টি মোবাইল। চুরির অভিযোগে ধরা পড়া বিএনপির কর্মীরা হলেন- মো. হারুন ওরফে আনিছুজ্জামান, হারুন-অর-রশিদ, মো. সোহেল, মো. এনামুল হক ও নূর ইসলাম।

আরও পড়ুন: বনজের মামলায় রিমান্ডে বাবুল

হারুন অর রশীদ বলেন, ‘সমাবেশ থেকে ফেরার পথে চক্রটি রাজধানীতে চুরি-ছিনতাই করত। আসলে এটা কাউকে দোষারোপ করে না, কাউকে হেয় করার জন্য বলছি না। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তোমাদের পেশা কি? তখন তারা বলেছে, আমরা রাজনীতি করি। যখন বিএনপির সমাবেশ হয়- আমরা সেখানে যাই।... ফেরার পথে চুরি-ছিনতাই করি।’

তিনি আরও বলেন, ‘তারা বিএনপির রাজনীতি করেন। বিএনপির সমাবেশ হলেই তারা আসেন। আমরা তাদের কাছ থেকে ১৮টা মোবাইল পেয়েছি। এসব মোবাইল তারা বিএনপির সমাবেশ থেকে নাকি রাস্তা থেকে ছিনতাই করেছেন সে বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করব।’

আরও পড়ুন: খুবই চ্যালেঞ্জিং সময়ের মধ্যে আছি

তাদের কোনো পদ-পদবী আছে কিনা প্রশ্নে হারুন বলেন, ‘না তাদের পদ-পদবী নেই। তবে তারা বিএনপির কর্মী। তাদের টাকা দরকার ছিল বলে তারা ছিনতাই করছিল।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা