জাতীয়

প্রেস ক্লাব নির্বাচনের তারিখ ঘোষণা

সান নিউজ ডেস্ক: আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। সেই লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটিও গঠন করেছে ক্লাবটি।

আরও পড়ুন: ইমরানের ওপর হামলা সাজানো নাটক

সোমবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব সিদ্ধান্ত আজ ব্যবস্থাপনা কমিটির সভায় নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, জাতীয় প্রেসক্লাবের ২৪তম দিবসের সাধারণ সভা এবং ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচন যথাক্রমে ২০২২ সালের ডিসেম্বর মাসের ৩০ ও ৩১ তারিখে জাতীয় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। আগামী দুই বছর মেয়াদি নতুন কমিটি (২০২৩-২৪) নির্বাচনের জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতন্ত্রের দেশ

নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান এবং নবনীতা চৌধুরী।

জাতীয় প্রেস ক্লাবের ২৪তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ৩০ ডিসেম্বর সকাল ১০টায় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৫৪

নির্বাচনে তফসিল মতে, মনোনয়নপত্র সংগ্রহের সময় ১০-১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়পত্র গ্রহণের শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর রাত ১০টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৮ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। ওইদিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।

আরও বলা হয়েছে, স্থায়ী সদস্যদের মধ্যে যারা ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করবেন কেবল তারাই ভোটার হবেন। ব্যবস্থাপনা কমিটির ২৫ নভেম্বর রাত ১০টার মধ্যে চাঁদা ও অন্যান্য বকেয়া পরিষদের শেষ সময় নির্ধারণ করেছেন।

আরও পড়ুন: আমি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি

নোটিশ বোর্ডে ভোটারদের তালিকা টাঙিয়ে দেওয়া হবে ৩০ ডিসেম্বর। যে সমস্ত স্থায়ী সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের নভেম্বর পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে। ক্লাব গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদের ঘ (৫) ধারা অনুযায়ী মনোনয়নের আগে সব মাসের বাকি চাঁদা ও অন্যান্য বকেয়া পরিষদ না করে থাকলে কোনো প্রার্থী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন লাভের যোগ্য হতে পারবেন না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা