কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি
জাতীয়

বাংলাদেশে আসবেন কাতারের আমির

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ সফর করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। কাতারে ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি বাংলাদেশে আসবেন।

আরও পড়ুন: সুনাক ক্ষমতা নিতেই ৯ মন্ত্রীর পদত্যাগ

দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ সফর করবেন বলে জানা যায়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল কাহতানি।

আরও পড়ুন: অন্ধ বিরোধিতাই বিএনপির হাতিয়ার

কাতারের রাষ্ট্রদূত জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন কাতারের আমির।

আগামী দিনে বাংলাদেশের পক্ষে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রাষ্ট্রদূত এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশকে বিদ্যুৎ দেবে নেপাল

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় বাংলাদেশে স্থাপিত ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান। এছাড়া, রাষ্ট্রদূতকে এলএনজি এবং বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আহ্বান জানান। এর জবাবে কাতারের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর যোগ্য ও সাহসী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও শান্তির অন্বেষণের প্রশংসা করেন।

আরও পড়ুন: ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

কাতারের রাষ্ট্রদূত ফিফা বিশ্বকাপের একটি রেপ্লিকা পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা