জাতীয়
৬ দফা দাবিতে মানববন্ধন

চাকরি ফেরৎ চান বেল্লাল

মুজাহিদুল ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন রোকেয়া বেগম। গত বছর দুর্ঘটনায় তার বাম পা পুড়ে যায়। পরে পায়ে সংক্রমণ ও পচন দেখা দিলে তার স্থলে সরকারি বিধি মোতাবেক ছেলে বেল্লাল কাজে যোগ দেন। দেড় বছর কাজ করার পর তিনি জানতে পারেন তাকে চাকরি থেকে বাদ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৬ দফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে অসুস্থ মাকে কাঁধে ভর করে নিয়ে উপস্থিত হন পরিচ্ছন্নতাকর্মী বেল্লাল। এ সময় তিনি চাকুরি ফিরে পেতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

বেল্লাল বলেন, চাকুরি হারিয়ে অসুস্থ মায়ের চিকিৎসা খরচ ও পরিবারের ব্যয়ভার চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

চাকুরি প্রসঙ্গে তিনি বলেন, ’ গত বছর মা অসুস্থ হলে সরকারি নিয়মানুযায়ী প্রধান বজ্য ব্যবস্থাপক ২০২১ সালের ৯ মে থেকে মায়ের পরিবর্তে আমাকে চাকুরি দেন। তখন থেকে দেড় বছর কাজ করি। সম্প্রতি জানতে পারি আমার চাকরি বাতিল করা হয়েছে। কিন্তু এর কারণ আমাকে বলা হয়নি।’

তিনি আরও বলেন, অসুস্থ মা ও পরিবার নিয়ে আজ আমি মানবেতর জীবনযাপন করছি। আমার চাকুরি ফিরিয়ে দিন । তা নাহলে বলুন, কেন আমাকে বাতিল করা হয়েছে।

মায়ের অসুস্থা প্রসঙ্গে বেল্লাল বলেন, গত দেড় বছরে মায়ের চিকিৎসা বাবদ প্রায় সাড়ে ৬ লাখ টাকা খরচ হয়েছে; কারও কাছে হাত পাতনি। আমার যা ছিলো সব দিয়ে আমি চেষ্টা করেছি, এখন দুইটা কিডনি ছাড়া আর কিছু নাই।

এ সময় অশ্রু চোখে রোকেয়া বেগম ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।

মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ভাগ্যের সন্ধানে ঢাকায় পাড়ি জমানো বেল্লালের পরিবরের বর্তমান ঠিকানা ধলপুর ১৪ নম্বর বস্তি।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা নিম্নোক্ত ৬ দফা দাবিতে মানববন্ধন করেন:

১. ১০/০৬/১৯৯২ ইং তারিখে জারিকৃত স্মারক নং ৯৭৯ আদেশ পুনর্বহাল করতে হবে।

২. পরিচ্ছন্নতাকর্মীদের ৫৯ বছর পূর্ণতায় অবসরে পাঠানোর সময় তার পোষ্যদের চাকরি প্রদানসহ এককালীন ১০ লাখ টাকা অনুদান প্রদান করতে হবে।

৩. কর্মরত অবস্থায় কোন পরিচ্ছন্নতাকর্মী মৃত্যুবরণ করলে তার পরিবারকে এককালীন ৫ লাখ টাকা অনুদান প্রদানসহ পোষ্য কোটায় চাকরি দিতে হবে।

৪. ঠিকাভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং স্কাভেঞ্জার্স ইউনিয়নের নেতৃবৃন্দসহ অন্যান্য পরিচ্ছন্নতাকর্মীদের অন্যায়ভাবে কর্মচ্যুত আদেশ বাতিল পূর্বক পুনর্বহাল করতে হবে।

৫. সিটি কর্পোরেশনের কলোনিগুলোতে কয়েকশত বছর ধরে বসবাসকারী কোন পরিবারকে বাসস্থানের অধিকার হতে বঞ্চিত করা যাবে না ।

৬. মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক পরিচ্ছন্নতাকর্মীদের বংশানুক্রমে চাকরি এবং বাসস্থানের নিশ্চয়তা চাই।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা