বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতা চায় বাংলাদেশ
জাতীয়

বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতা চায় বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈশ্বিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ বিশ্বের সব দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়। আমরা একটি পারস্পরিক সম্পর্কযুক্ত বিশ্বে বসবাস করি। তাই আমরা সব দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই।

আরও পড়ুন: তিন এসপিকে অবসরে পাঠাল সরকার

মঙ্গলবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ও আর্থিক ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন শীত মৌসুমে জ্বালানি সংকটের কারণে গোটা ইউরোপ আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে।

আরও পড়ুন: দেশে আরও ৬ জনের প্রাণহানি

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দূরদর্শীতার সঙ্গে ওইসব চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়েছে। যুদ্ধের কারণে (যে পরিস্থিতি) আবির্ভূত হতে পারে (বাংলাদেশ তা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে)।

তিনি আরও বলেন, সরকার প্রতিটি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও খাদ্য অপচয় রোধে পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী

এর আগে আলোচনা সভায় ড. এ কে আব্দুল মোমেন বলেন, শেখ রাসেলের মতো এমন নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশ আর দেখতে চায় না। বাংলাদেশ প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে চায়।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বক্তব্য রাখেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা