সাতক্ষীরায় বিএসএফের গুলিতে নিহত ১
জাতীয়

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে নিহত ১

সান নিউজ ডেস্ক : সাতক্ষীরা জেলার কুশখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : চোরাই মোটরসাইকেলসহ আটক ২

রোববার (৯ অক্টোবর) ভোররাতে সীমান্তের কুশখালী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হাসানুর রহমান কুশখালী গ্রামের হায়দার আলীর ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কাজী ইমবাদ হোসেন জানান, রোববার ভোর সাড়ে ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসানুর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

আরও পড়ুন : স্বেচ্ছাশ্রমে একশ’ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি বিএসএফ স্বীকার করছে না।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে যে আলামত রয়েছে, সেটা পর্যবেক্ষণ করে নিশ্চিত করে বলা যায় বিএসএফের গুলিতেই হাসানুর রহমানের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা