দেশজুড়ে শান্তির সুবাতাস বইছে
জাতীয়

দেশজুড়ে শান্তির সুবাতাস বইছে

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে এবং আলোকিত হবে। প্রধানমন্ত্রীর জন্যই দেশজুড়ে শান্তির সুবাতাস বইছে। শেখ হাসিনার কল্যাণেই তলাবিহীন ঝুড়ির দেশ থেকে আজকে সম্ভাবনাময় বাংলাদেশ হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ভোলার লালমোহনে উপজেলা ক্রীড়া সংস্থা ও নূরুন্নবী চৌধুরী শাওন ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গি, মাদকমুক্ত এবং একটা সুন্দর বাংলাদেশ তিনি গড়তে চাচ্ছেন। এই এগিয়ে যাওয়ার সৈনিক হিসেবে সবাই কাজ করছেন বলেই আমরা এগিয়ে যেতে পারছি। আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামীতেও আমরা এগিয়ে যাব।

আরও পড়ুন: ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্ত

তিনি আরও বলেন, এদেশ অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সবাই মিলে দেশ গড়ার। যুদ্ধে সবার রক্তে রঞ্জিত এই দেশ। শেখ হাসিনার কল্যাণে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে আজকে সম্ভাবনাময় বাংলাদেশ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। ফাইনাল ম্যাচে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা