ঈসা বিন ইউসুফ আল দুহাইলান
জাতীয়

বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব

সান নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে থাকবে।

আরও পড়ুন: বাবার সামনে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

শনিবার (২৪ সেপ্টেম্বর) সৌদির ৯২তম জাতীয় দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রদূত এ কথা বলেন।

তিনি বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও মানবিক সম্পর্কের দৃঢ়তার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও সৌদির মধ্যে গভীর ও অসাধারণ যোগাযোগ রয়েছে। সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে আছে এবং থাকবে, বিশেষ করে দুঃসময়ে।

আরও পড়ুন: আরও ৪৪০ হাসপাতালে ভর্তি

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফর এবং বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে তার সাক্ষাতের পর বাংলাদেশ ও সৌদির সম্পর্ক আরও দৃঢ় হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সৌদি কোম্পানিগুলো শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আন্তরিক আগ্রহ প্রকাশ করছে। এটি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে।

বাংলাদেশের জীবনযাত্রার মান ও আর্থ-সামাজিক উন্নয়নে সৌদির অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সৌদির বিশাল অবদান আছে।

আরও পড়ুন: আরও ৪৪০ হাসপাতালে ভর্তি

এখানে বাড়ি, স্কুল, মসজিদ, এতিমখানা, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, সেতু ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করেছে সৌদি। আগামী দিনেও এই সহযোগিতা বজায় থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা