জাতীয়

বাংলাদেশি ত্রাণ ফিরিয়ে দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বন্যাদুর্গত পাকিস্তান। নজিরবিহীন প্রাকৃতিক এই বিপর্যয়ে পাকিস্তানের এক ততৃীয়াংশ এলাকা পানির নিচে তলিয়ে গেলেও বিশ্ব পরিমণ্ডলে ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, এমন আশঙ্কায় ত্রাণ সহায়তা নিতে অস্বীকার করে দেশটি।

আরও পড়ুন: আইজিপি হচ্ছেন আব্দুল্লাহ আল মামুন

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে এবারের বন্যায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে। পাকিস্তানে বন্যাকবলিত লাখ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে যখন দিনাতিপাত করছে, তখন বাংলাদেশ ত্রাণ সহায়তার প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি দেশটি।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বন্যাকবলিত পাকিস্তানে মানবিক ত্রাণ সহায়তা তহবিলের অনুমোদন দেয়। ওই দিন দেশটিতে ১০ টন বিস্কুট, ১০ টন ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ১০ হাজার ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল ও ২ হাজার তাঁবু পাঠানোর জন্য এক কোটি ৪০ লাখ টাকার তহবিলের অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

তবে পাকিস্তান এখনও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব গ্রহণ করবে কিনা সেটি দেখার বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে, দেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সব সময়ই মানবতার প্রতি উদার এবং বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত পাকিস্তানে ত্রাণ সহায়তা পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। তবে এ ধরনের যেকোনও ত্রাণ সহায়তা পাকিস্তানের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে আশঙ্কায় পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা