জাতীয়

সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পাবো

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অক্টোবরে সবকিছু স্বাভাবিক হবে দাবি করে মন্ত্রী বলেন, ২০ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে, আমন চলে আসবে। আইএমএফ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পাবো। সব মিলিয়ে অক্টোবর থেকে কমে আসবে মূল্যস্ফীতি। আগস্ট মাসের তথ্য হাতে এসেছে। তবে সরকারপ্রধান দেশের বাইরে আছেন। তাকে দেখানোর পর আগস্ট মাসের মূল্যস্ফীতি প্রকাশ করব।

আরও পড়ুন: পানি না দিলে ইলিশও দেবো না

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) উন্নয়ন সংলাপে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজেএফবি সভাপতি হামিদ-উজ-জামান এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইদ শাহীন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজেএফবি সহসভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল সাদিক, অর্থ সম্পাদক সাইদ রিপন, প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক এমআর মাসফি এবং নির্বাহী সদস্য তানজিলা নিঝুমসহ প্রমুখ।

আরও পড়ুন: মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা আইএমএফ থেকে ঋণ পাবো এটা নিশ্চিত। এছাড়া আমন ধান ঘরে আসবে এসবের ইতিবাচক প্রভাবে অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমবে। অন্যান্য সবকিছু ঠিক হতে শুরু করবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, গত দশ বছরে দেশে উন্নয়ন বেশি হওয়ায় খরচও হয়েছে বেশি, আমলে নেওয়া হয়নি অনেক কিছু। করোনাভাইরাস ও বহির্বিশ্বে মোড়লদের কোন্দলের কারণে দেশের অর্থনীতি কিছুটা বিপাকে থাকলেও আগামী অক্টোবরের মধ্যে স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: খাল দখল করে মৎস্য চাষ, দুই গ্রামের মানুষ

এম এ মান্নান বলেন, আগস্টের ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বরমাসেও মূল্যস্ফীতি বাড়বে। তবে অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমে আসবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা