জাতীয়

কয়টা মাস ধৈর্য ধরেন

সান নিউজ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কয়টা মাস ধৈর্য ধরেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: চিকিৎসাসেবা নিশ্চিতে অভিযান চলবে

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে নানামুখী পদক্ষেপ ও সমন্বয়ের মধ্য দিয়ে চলছে আমাদের বিদ্যুৎ খাত ও অর্থনীতি। তার আহ্বানে সাড়া দিয়ে মানুষ এই কষ্ট সহ্য করে নিচ্ছে। আরও কয়েকটা মাস আমাদের ধৈর্য ধরতে হবে। এক থেকে দুই মাসের মধ্যে ভালো অবস্থানে যাবো আমরা।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সংকট কাটাতে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যাচ্ছি। আমাদের লক্ষ্য আছে—সব মিলিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই। এজন্য এখন থেকেই কাজ করা হচ্ছে।’

নসরুল হামিদ বলেন, বৈদ্যুতিক গাড়ির বিষয়ে একটি গাইডলাইন ইতোমধ্যে আমরা তৈরি করেছি। এটি চূড়ান্ত হলে আমরা আরও এগিয়ে যাবো। তেলচালিত গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ির এফিসিয়েন্সি বেশি। তাই এটিকে আমরা গুরুত্ব দিচ্ছি। বিশ্বের বহু দেশ হাইড্রোজেন নিয়েও কাজ করছে। আমরাও বিষয়টি চিন্তা করছি।’

আরও পড়ুন: ক্ষমতায় এলে নতুন তদন্ত কমিশন

তিনি আরও বলেন, কেউ চায় না ইচ্ছা করে মূল্যস্ফীতি বাড়াতে। অনেক দেশে মূল্যস্ফীতির হার ১০ থেকে ২০ শতাংশ হয়ে গেছে। আমাদের দেশে এটি এখন ৮ শতাংশের কাছাকাছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের অর্থনীতি বদলে দিয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা কী, তাও অনুমান করা যাচ্ছে না। আমরা কষ্ট করছি, বিশ্বের অনেক দেশ আরও বেশি কষ্ট করছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে। এখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা