ছবি: সংগৃহীত
জাতীয়

চা-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

সান নিউজ ডেস্ক: চলমান আন্দোলন প্রত‌্যাহার করে আপাতত ১২০ টাকা মজুরিতেই চা বাগানে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ২১ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন

সোমবার (২২ আগস্ট) মধ্যরাত পর্যন্ত মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সঙ্গে বৈঠক হয় চা বাগানের শ্রমিকদের। এ সময় চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি আমাদের যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেবো।

আরও পড়ুন: ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে চা শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে ২২ আগস্ট থেকে কাজে যোগদান করবেন। আপাতত চলমান মজুরি ১২০ টাকা হারেই শ্রমিকরা কাজ করবেন।

এর আগে গত ২০ আগস্ট ধর্মঘটের অষ্টম দিনে সরকারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা। কিন্তু শ্রমিকরা তা না মেনে আন্দোলন অব‌্যাহত রাখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা