জাতীয়

ড. আলী আসগর আর নেই, বিভিন্ন সংগঠনের শোক

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিজ্ঞান আন্দোলনের পুরোধা, বিশিষ্ট বিজ্ঞান ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বরেণ্য শিশু সংগঠক অধ্যাপক আলী আসগর আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে জানাজা শেষে একই সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক আলী আসগর দীর্ঘদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেছেন। বিজ্ঞান বিষয়ে তিনি লেখালেখি করতেন। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতিপতিমণ্ডলীর চেয়ারম্যান ও পদার্থ বিজ্ঞান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও তিনি ছিলেন বিজ্ঞান অলিম্পিয়াড কমিটির অন্যতম প্রধান। বিজ্ঞান খেলাঘরের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি । বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পদার্থ বিজ্ঞান শিক্ষা দিয়েছেন তিনি।

তার মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সংগঠনের নেতৃত্ব দেওয়া অধ্যাপক আলী আসগর শিশু-কিশোর ও বয়স্কদের জন্য লিখেছেন শতাধিক বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে সুনাম অর্জন করেন তিনি।

অধ্যাপক আলী আসগর মুক্তবুদ্ধির উদার ও অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধসহ দেশের সব অসাম্প্রদায়িক ও প্রগতিশীল আন্দোলনে বুদ্ধিবৃত্তিক অবদান রাখেন তিনি।

আলী আসগর ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং ১৯৬২ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭০ সালে ইংল্যান্ডের সাউদাম্পটন ইউনিভার্সিটি থেকে তিনি পিএচডি ডিগ্রি অর্জন করেন।

কাজের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আলী আসগর বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- বিজ্ঞানে অবদানের জন্য ড. মনিরুজ্জামান স্বর্ণপদক, বিজ্ঞানবিষয়ক লেখালেখির জন্য ড. কুদরত-ই-খুদা স্বর্ণপদক, দেশে বিজ্ঞানকে জনপ্রিয় করার ক্ষেত্রে অবদানের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন স্বর্ণপদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য মার্কেন্টাইল ব্যাংক স্বর্ণপদক।

খেলাঘরের সাবেক চেয়ারম্যান ড. আলী আসগরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। সংগঠনের সভাপতি হাফিজ আদনান রিয়াদ ও সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম শোক বিবৃতিতে বলেন, তিনি একজন জনপ্রিয় বিজ্ঞান লেখক, শিক্ষাবিদ ও সংগঠক। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রসারে তার অবদান অসামান্য। তিনি এদেশের বিজ্ঞানকে ছোটদের মধ্যে জনপ্রিয় করার অন্যতম পথিকৃৎ। বহুমুখী বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে তার নিরলস চেষ্টা ছিল অবিস্মরণীয়। দেশজুড়ে বিজ্ঞানমেলার আয়োজন, বিটিভি-তে বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা আর সহজ সরল ভাষায় বিজ্ঞানকে সাধারণের কাছে পৌঁছে দিতে তিনি কাজ করেছেন ছয় দশকেরও বেশি সময় ধরে। তিনি চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী স্থানের নিরপেক্ষতার আবিষ্কারক।

তারা আরো বলেন, প্রতিভার অধিকারী এ ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে খেলাঘরের সঙ্গে জড়িত থেকে শিশু-কিশোরদের মননশীল-সৃজনশীল আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন। সংগঠনের কঠিন সময়ে বিচক্ষণতার সাথে দৃঢ়ভাবে সংগঠন পরিচালনা করেছেন। খেলাঘর ও শিশু-কিশোরদের আন্দোলনে তার অবদান জাতি সবসময় স্মরণ করবে। পুরোপুরি একজন বিজ্ঞানমনস্ক ও অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে দেশ ও দেশের শিশু-কিশোররা এক মহান অভিভাবককে হারালো। এ শূন্যতা পূরণ হওয়ার নয়।

বাংলাদেশ যুব ইউনিয়নের নেতারা অধ্যাপক ড. আলী আসগরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা