পাকিস্তান দূতাবাসের অসৎ উদ্দেশ্য নেই
জাতীয়

পাকিস্তান দূতাবাসের অসৎ উদ্দেশ্য নেই

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করার বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, এ ক্ষেত্রে দেশটির ঢাকাস্থ দূতাবাসের কোনো ‘অসৎ উদ্দেশ্য নেই’।

আরও পড়ুন : আমরা মাছে ভাতে বাঙালি

রোববার (২৪ জুলাই) ‘ডিএইচ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন’ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নেই। আমরা তাদের বলেছি যে, এখানে এটি বাদ দিলেই ভালো হয়।

তবে পাকিস্তান হাইকমিশন বলছে যে, তাদের দেশের পতাকা এবং অন্য দেশের পতাকা একসঙ্গে মিলিয়ে তারা এ ধরনের ছবি তৈরি করে থাকে।’

আরও পড়ুন : ইউএনও’র ভাষা মাস্তানের চেয়েও খারাপ

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ জুলাই) বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ফেসবুক পেজে ওই পোস্ট করে ঢাকায় পাকিস্তান হাইকমিশন। যা পরে তাদের ফেসবুকের কাভার পেজেও ব্যবহার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকমিশনকে বাংলাদেশের পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়।

আরও পড়ুন : ভারতের দিল্লিতে মাঙ্কিপক্স শনাক্ত

অবশেষে রোববার (২৪ জুলাই) দুপুরে নিজেদের ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা সরিয়ে নেয় পাকিস্তান হাইকমিশন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা