কমবে তাপমাত্রা হবে বৃষ্টি 
জাতীয়

কমবে তাপমাত্রা হবে বৃষ্টি 

সান নিউজ ডেস্ক : আগামী ২০ জুলাইয়ের পর থেকে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: করোনার নতুন ঢেউয়ের হুঁশিয়ারি

শনিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, আপাতত বৃষ্টি কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকবে। বৃষ্টিপাত বাড়লে ও কমে আসবে। গত কয়েকদিন যে দাবদাহ ছিল, আজ থেকে তা আস্তে আস্তে কমতে শুরু করবে। আগামী দুদিনে তাপমাত্রা অনেকটা কমে যাবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরও বলেন, বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিদায় নেবে। যদিও ২০ জুলাইয়ের আগেই তাপপ্রবাহ কমতে শুরু করবে।

আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত

আবহাওয়া অফিস জানায়, গতকাল সৈয়দপুর স্টেশনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা