ঈদের ৫‌ জামা‌তের সময়সূচি বায়তুল মোকাররম
জাতীয়

ঈদের ৫‌ জামা‌তের সময়সূচি

সান নিউজ ডেস্ক: বায়তুল মোকাররম মসজিদে পবিত্র ঈদুল আজহায় জাতীয় পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আগামী রোববার সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

আরও পড়ুন : ইনকিউবেটরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসব জামাতের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ওই দিন প্রথম জামাত সকাল ৭টা অনু‌ষ্ঠিত হ‌বে। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান ইমাম‌তি কর‌বেন। মুকাব্বির থাক‌বেন বায়তুল মোকাররমের সা‌বেক মুয়া‌জ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান।

দ্বিতীয় জামাত সকাল ৮টা অনু‌ষ্ঠিত হ‌বে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাক‌বেন বায়তুল মোকাররমের খা‌দেম মো. আব্দুল হাদী।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাক‌বেন বায়তুল মোকাররমের খা‌দেম মোহাম্মদ শ‌হিদ উল্লাহ।

চতুর্থ জামাত সকাল ১০টা অনু‌ষ্ঠিত হ‌বে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাক‌বেন মস‌জি‌দের খা‌দেম মো. জহিরুল ইসলাম।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে বেলা পৌনে ১১টায়। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম ইমামতি করবেন। মুকাব্বির থাক‌বেন মস‌জি‌দের খা‌দেম মো. রুহুল আমিন।

এছাড়া, পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফ‌তি মাওলানা মো. আব্দুল্লাহ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা