জাতীয়

আমারও কষ্ট লাগছে

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি আশা করব, তারা (বিএনপি) জনগণের কাছে যাবেন। আন্দোলন এ ঈদের পর করবে, পরীক্ষার পর করব, শীতের পর করব, বর্ষার পর করব এসব বলে তারা নিজেদের ক্রমাগত হাসির পাত্রে পরিণত করছে। যা দেখে রাজনীতিবিদ হিসাবে আমারও কষ্ট লাগছে।

আরও পড়ুন: সৌদি আরব পৌঁছেছেন ৫৩৩৬৭ হজযাত্রী

রোববার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সম্পাদক ফোরামের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বিএনপির ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন, এটি গত ১৩ বছর ধরে শুনে আসছি। এটা কি এই ঈদের পরে বলেছে, নাকি কোন ঈদের বলেছে, সেটা পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে। এসব কথা বলে তারা নিজেদের হাসির পাত্র করছে। আমি আশা করব, এসব হাস্যকর বক্তব্য দেবেন না।

আরও পড়ুন: চালু হচ্ছে না মোটরসাইকেল

ড. হাছান মাহমুদ বলেন, জনগণ তাদের আন্দোলনে কখনও সাড়া দেয়নি। জনগণ তাদের ওপর নানা কারণে বিরাগ। কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না। জনগণের বিষয় নিয়ে তারা কথা বলেন না। তারা কথা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে এবং জনগণের ওপর তারা পেট্রল বোমা নিক্ষেপ করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা