দোরাইস্বামীর বিদায়, আসছেন সুধাকর
জাতীয়

দোরাইস্বামীর বিদায়, আসছেন সুধাকর

সান নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এবার যুক্তরাজ্য মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন। আর যুক্তরাষ্ট্রে ভারতের বর্তমান ডেপুটি চিফ অফ মিশন সুধাকর দালেলা বাংলাদেশে দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: কমেছে স্বর্ণের দাম

শনিবার (২ জুলাই) ভারতীয় সংবাদপত্র হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিক্রম দোরাইস্বামী ২০২০ সালের আগস্ট থেকে ঢাকায় নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দোরাইস্বামী ভারতের ফরেন সার্ভিসের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়াতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন: হঠাৎ চড়া মসলার বাজার

প্রতিবেদনে বলা হয়েছে, দোরাইস্বামী লন্ডনে গায়েত্রী ইসার কুমারের স্থলাভিষিক্ত হবেন। গায়ত্রী কুমারের চাকরির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন।

দোরাইস্বামীর জায়গায় সুধাকর ডালেলার ঢাকার আসার আভাস দিয়েছে হিন্দুস্থান টাইমস। সুধাকর ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ প্রধানের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

কূটনীতিক হিসেবে সুধাকরের কাজ শুরু হয় ইসরাইলে, পরে তিনি ব্রাজিল, সুইজারল্যান্ডেও কাজ করেছেন। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রাজনীতি বিষয়ক মিনিস্টারের পদেও ছিলেন তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা