ছবি: সংগৃহীত
জাতীয়

৬ জুলাই থেকে চলবে পশুবাহী ট্রেন

সান নিউজ ডেস্ক: কোরবানির ঈদ সামনে রেখে পশু খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশু ক্রেতাদের কাছে পৌঁছাতে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ট্রেনটি গবাদিপশু পরিবহন করবে।

মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ৬ জুলাই থেকে ক্যাটল স্পেশাল ট্রেনের ব্যবস্থার জন্য রেল মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করা যায় ওই দিন থেকেই ট্রেনটি চালু হবে। ক্যাটল স্পেশাল ট্রেনে গরুপ্রতি খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। প্রতি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে।

অসীম কুমার তালুকদার বলেন, কোরবানির ঈদের আগে ট্রাকে গরু নিয়ে ঢাকা যেতে সময় লাগে প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা। এতে অনেক গরু অসুস্থ হয়ে পড়ে। এ চিন্তা থেকেই ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকা গিয়ে পৌঁছাবে। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।

পশু পরিবহনে কাভার্ড ওয়াগনগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। তবে রোদ-বৃষ্টি প্রবেশের সুযোগ নেই। ফলে পশুগুলো অসুস্থ হওয়ার ভয় নেই বলেও জানান এ রেল কর্মকর্তা।

তিনি বলেন, অনুমতি পেলে ক্যাটল স্পেশাল ট্রেনটি আগামী ৬ জুলাই বিকেল সাড়ে ৪টায় ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) জয়দেবপুর, টঙ্গি, তেজগাঁও হয়ে ঢাকা পৌঁছাবে প্রায় ভোর ৫টায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা