জৈন্তাপুরে মা-ছেলের লাশ উদ্ধার
জাতীয়

জৈন্তাপুরে মা-ছেলের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক : সিলেট জেলার জৈন্তাপুরে উজানের ঢলে এবং বৃষ্টিতে সৃষ্ট বন্যার স্রোতে ভেসে যাওয়ার চারদিন পর মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

নিহতরা হলেন উপজেলার ছাতারখাই হাওরের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামের মা নাজমুন নেছা (৫০) এবং তার ছেলে আব্দুর রহমান (১৪)।

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় তাদের লাশ উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ বলে জানিয়েছে ইউএনবি।

আরও পড়ুন : সিলেটে বন্যা-বজ্রপাতে নিহত ২২

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানিয়েছেন, চার দিন আগে শুক্রবার (১৭ জুন) নাজমুন নেছা তার ছেলে আব্দুর রহমানকে নিয়ে নিজ বাড়ি মহাখলায় ফিরছিলেন। সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল স্রোতে তারা দু’জনই ভেসে যান। নেটওয়ার্ক না থাকায় তাদের নিখোঁজের খবরও মিলেনি। মঙ্গলবার সকালে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

আরও পড়ুন : মালিতে সশস্ত্র হামলায় নিহত ১৩২

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সকালে স্থানীয়রা ফোন করে দুটি লাশ এক সঙ্গে ভেসে থাকার খবর জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা