রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন (ছবি: সংগৃহীত)
জাতীয়

প্রয়োজনে শতভাগ টিকিট অনলাইনে

সান নিউজ ডেস্ক: রেলের টিকিটের কালোবাজারি ঠেকাতে ‘টিকিট যার, ভ্রমণ তার’ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আমরা শতভাগ রেলের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবো। তাহলে কালোবাজারির আর সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আরও পড়ুন: কারও কাছে মাথানত করিনি

শনিবার (১১ জুন) দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত প্রধান ফটক ও সংযোগ সড়ক এবং পঞ্চগড়-সান্তাহার রুটে ‘দেলনচাঁপা এক্সপ্রেস’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, একটি ভারসাম্যমূলক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে সরকার। রেলের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। চলতি বাজেটেও ১৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ রেলপথগুলো ডাবল লাইনে উন্নীতকরণের কাজ চলছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের রেলযোগাযোগ স্থাপিত হবে।

রেলওয়ে রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা