পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন (ফাইল ছবি)
জাতীয়
২৩ দেশের সঙ্গে

অর্থনৈতিক চুক্তির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ২৩টি দেশের সঙ্গে বিভিন্ন ধরনের অর্থনৈতিক চুক্তির সম্ভব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক চুক্তি জন্য আমরা ইতোমধ্যেই ২৩টি দেশের সম্ভাব্যতা যাচাই করেছি।’

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম বাড়ল

বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রথম অর্থনৈতিক কূটনৈতিক সপ্তাহ উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘বেশ কয়েকটি দেশের সাথে অগ্রাধিকারভিত্তিক ও মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে সকল বাংলাদেশী মিশন অর্থ মন্ত্রণালয়ের সাথে গভীরভাবে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক কূটনীতিতে আমাদের লক্ষ্য অর্জনে অধিকতর প্রচেষ্টা চালাতে আমার সকল সহকর্মী ও মিশন প্রধানদের পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কিছু রূপকল্প প্রণয়ন করেছেন। ওই রূপকল্পগুলো বাস্তবায়ন করতে আমাদের দুটি প্যাকেজ প্রবর্তন করতে হবে- একটি হচ্ছে অর্থনৈতিক কূটনীতি এবং অপরটি হচ্ছে- গণকূটনীতি এবং তারা পরস্পরকে শক্তিশালী করবে।’

ড. মোমেন বলেন, ‘২০২৬ সালের মধ্যে আমাদের দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বিধায় অর্থনৈতিক কূটনীতি অধিকতর গুরুত্বপূর্ণ। ২০৩০ টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি) ও ২০৪১ লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের জাতীয় প্রচেষ্টায়ও এটি গুরুত্বপূর্ণ।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা