প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

১ বিলিয়ন ডলার সংগ্রহে নেমেছে সরকার

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতিতে যে সংকট বয়ে এনেছে তা মোকাবেলায় ১ বিলিয়ন ডলার সংগ্রহে নেমেছে সরকার।

আরও পড়ুন: পদ্মা সেতু অপমানের প্রতিশোধ

জাতীয় সংসদে বুধবার (৮ জুন) এই অর্থ সংগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে আগামী অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে ৫০০ মিলিয়ন ডলার সংগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

জামালপুর-৫ আসনের সদস্য মোজাফ্‌ফর হোসেনের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ ভবিষ্যৎ জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ১ হাজার মিলিয়ন (১ বিলিয়ন) মার্কিন ডলার ‘বাজেট সাপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপনের আগের দিন সংসদে এক প্রশ্নের উত্তরে সংকট মোকাবেলায় অর্থ সংগ্রহের এই পরিকল্পনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এবারের বাজেট সাপোর্ট শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রণোদনা এবং সামাজিক সুরক্ষায় ব্যয় করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি কোভিড মহামারীজনিত অর্থনৈতিক সংকট মোকাবেলা কর্মসূচির অংশ হিসেবে আগামী অর্থবছরে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ‘বাজেট সাপোর্ট’ হিসেবে গ্রহণের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সেই ডিপোর আরও এক কর্মীর মৃত্যু

সরকার বাজেট সাপোর্ট হিসেবে যে দেড় বিলিয়ন ডলার সংগ্রহ করছে, টাকার অংকে তা ১৩ হাজার কোটি টাকার বেশি।

শেখ হাসিনা বলেন, সরকার জনগণের সুপরিকল্পিত আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন পরিকল্পনাসহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহামারী আর যুদ্ধের এই সংকটকালে নতুন অর্থবছরের বাজেট পৌনে ৭ লাখ কোটি টাকার হচ্ছে বলে ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যেখানে আড়াই লাখ কোটি টাকা ঘাটতি থাকতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা