প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে

সান নিউজ ডেস্ক: উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশ ও প্রতিবেশ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত

তিনি বলেন, 'যে কোন প্রকল্প গ্রহণ করলে সেখানে পরিবেশ যাতে গুরুত্ব পায় সেদিকে সকলের দৃষ্টি দিতে হবে। জলাধার সংরক্ষণ, পর্যাপ্ত সবুজ এলাকা রাখা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।'

বুধবার (২৫ মে) সকালে গণভবনে 'গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়' এবং 'রাজউক' উপস্থাপিত কয়েকটি নির্মাণ প্রকল্পের নকশা'র উপস্থপনা পর্যবেক্ষণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন: তেলের দাম কমল ৯ শতাংশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক প্রস্তাবিত ঢাকার শের-ই-বাংলা নগরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শিবচরে শেখ হাসিনা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ, কনজারভেশন অব ফ্লাড ফ্লো জোন অ্যাট তুরাগ রিভার অ্যান্ড কম্প্যাক্ট টাউনশিপ ডেভলপমেন্ট এবং কেরানীগঞ্জ ওয়াটার ফ্রন্ট স্মার্ট সিটি নির্মাণ প্রকল্পসমূহের স্থাপত্য-নকশার উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটি এলাকায় নির্দিষ্ট শিল্প জোনে হবে। যেখানে-সেখানে অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।

শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ডাইভারসিটি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, অ্যাগ্রো প্রসেসিং এবং আইটি ডিভাইস সংক্রান্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চলবে

প্রধানমন্ত্রী রপ্তানি বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে তিনি ছোট ছোট ইন্ডাস্ট্রিকে ভর্তুকি দেওয়ারও কথা বলেন।

এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা