জাতীয়

সরকারি খরচে দেশের ৪৩০০ পুকুরে মাছ চাষ

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে ৬১টি জেলার ৪ হাজার ৩০০ ইউনিয়নের মধ্যে একটি করে পুকুর বা জলাশয়ে সরকারি খরচে মাছ চাষ ও চাষিদের প্রশিক্ষণ দেয়া হবে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

প্রতি ইউনিয়নে একটি করে জলাশয় নির্বাচন করবেন চেয়ারম্যানের অধীনে গঠিত কমিটি। পুকুর বা জলশয়ের মালিককে ৩৫ হাজার টাকার উপকরণ বিনামূল্যে দেয়া হবে। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি প্যাকেজ সম্প্রসারণ করে মাছের উৎপাদন ব্যাপকহারে বাড়ানো হবে।

উপকরণের মধ্যে থাকবে ১০ হাজার টাকার মাছের পোনা, ১০ হাজার টাকার মাছের খাবার ও বাকি টাকা পুকুর প্রস্তুতের জন্য ব্যবহার করা হবে। এই ৩৫ হাজার টাকা প্রকল্প থেকে দেয়া হবে।

ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেয়া হচ্ছে। চলমান প্রকল্পের আওতায় মৎস্য চাষের পরিধি বাড়ছে। ফলে প্রকল্পের সময় ও মেয়াদ বাড়ছে বলে জানায় মৎস্য অধিদপ্তর।

প্রকল্প শুরু থেকে বর্তমান পর্যন্ত মোট ৩ হাজার ১১৪ হেক্টর আয়তনের জলাশয়ে ১২ হাজার ৯৪৯টি বিভিন্ন প্রযুক্তির প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ফলে বেজলাইন থেকে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১০ হাজার ৮২১ দশমিক ৭৬ মেট্রিক টন।

প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমরা চলমান প্রকল্পের ব্যাপক সফলতা পেয়েছি। সারাদেশে মাছের উৎপাদন বেড়েছে। প্রকল্পের সময় ও আওতা বাড়িয়ে নতুন উদ্যাগ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা জানি চিংড়ি, পাবদা ও টেংরা বিশেষ অঞ্চলের মাছ। কিন্তু প্রযুক্তি সম্প্রসারণের ফলে এই মাছ সারা দেশে ছড়িয়ে দেব। এজন্য মূলত প্রকল্পের আওতা ও মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মূল প্রকল্পের ব্যয় ছিল ২৪২ কোটি ২৮ লাখ টাকা। এর পরে ব্যয় বেড়ে দাঁড়ায় ২৭০ কোটি ৫৮ লাখ টাকা। প্রকল্পটি মার্চ ২০১৫ থেকে জুন ২০২০ মেয়াদে সম্পন্ন হওয়ার কথা ছিল। নতুন করে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে জুন ২০২২ সাল পর্যন্ত। মেয়াদ বৃদ্ধির পাশাপাশি প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৩৯৫ কোটি ৯৭ লাখ।

বর্তমানে প্রকল্পের আওতায় ৬১টি জেলার ৩৫৫টি উপজেলার ৩ হাজার ইউনিয়নে কার্যক্রম চলমান। তবে এখনও ১০৯ উপজেলার ৮৭৩ ইউনিয়ন প্রকল্পের কার্যক্রম আওতা থেকে বঞ্চিত।

এসব এলাকার মৎস্য চাষিরা নতুন ও আধুনিক মৎস্যচাষ প্রযুক্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে প্রকল্পের পরিধি বাড়ানো হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা