মোটরসাইকেল দুর্ঘটনা (ছবি: প্রতীকী)
জাতীয়

ডেমরায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে বাসের সঙ্গে ধাক্কা লেগে স্বপন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সবুজ আহত হয়েছেন। তারা দুই জন একে অপরের বন্ধু।

বুধবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় স্বপনকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক সবুজ জানান, তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে মাতুয়াইল থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে দক্ষিণ বাড্ডা যাচ্ছিলেন। পথে স্টাফ কোয়ার্টার এলাকায় মোটরসাইকেলটি একটি বাসের সঙ্গে হালকা ধাক্কা লাগলে দুই জন দুদিকে পরে যান। যে পাশে স্বপন পড়ে যায়, সে পাশে একটি লড়ি তাকে চাপা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, নিহত স্বপন ও আহত সবুজ দুজনই পেইন্টিংয়ের কাজ করতেন।

আরও পড়ুন: সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

তিনি বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সবুজকে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা