নিহত মোরসালিন (ছবি: সংগৃহীত)
জাতীয়

নিউমার্কেটে সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হওয়া মোরসালিন (২৬) নামে আরও একজন মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মোরসালিন একটি দোকানের কর্মচারী ছিলেন। সংঘর্ষে এ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় মোরসালিন নামে এক যুবক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছিলেন। বৃহস্পতিবার ভোরে আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত মোরসালিনের বড় ভাই নূর মোহাম্মদ জানান, মোরসালিন মার্কেটে একটি রেডিমেট দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিল। মঙ্গলবার সকালে সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে লাইফসাপোর্টে রাখা হয়।

পরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন মোরসালিন মারা গেছেন। তিনি কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকায় থাকতেন।

এর আগে মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ (১৮) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। অপরদিকে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে।

আরও পড়ুন: ‘চন্দ্রিমা ও নিউমার্কেট ঢাকা কলেজের সম্পত্তি’

উল্লেখ, সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। পরে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। পুরো নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। সোমবার রাতে শুরু হয় সংঘর্ষ থেমে থেমে মঙ্গলবার রাত পর্যন্ত চলে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা