জাতীয়

বাসের ধাক্কায় সিএনজিচালক আহত

সান নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক ও এক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৬টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে ম্যাচ ১০০ মিনিট?

অটোরিকশা চালকের নাম আতিয়ার রহমান (৪৫)। তবে আহত যাত্রীর নাম নাম জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ওই অটোচালককে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠায়।

কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা রাজধানীর ফকিরাপুল থেকে উত্তরা ৯ নম্বর সেক্টরে যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে সকাল পৌনে ৬টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ওই অটোটি দুমড়ে মুচড়ে যায় এবং তার ভেতরে চালক আটকা পড়েন।

আরও পড়ুন: ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

তিনি আরও বলেন, খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তার ডান হাত ভেঙে গেছে। এতে একজন যাত্রীও সামান্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা