আইনমন্ত্রী আনিসুল হক
জাতীয়

নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হবে

সান নিউজ ডেস্ক : বর্তমানে দেশে আটটি সাইবার ট্রাইব্যুনাল থাকায় এ সংক্রান্ত মামলা নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে সাইবার ক্রাইম মামলার সংখ্যা পর্যালোচনায় প্রয়োজনে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের এক অধিবেশনে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি সম্পর্কিত মামলা নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১৩ সালে প্রথমবারের মতো ঢাকায় একটি সাইবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। পরবর্তীতে সাইবার ক্রাইম সংক্রান্ত মামলার সংখ্যা বাড়ায় ২০১৯ সালে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একটি করে আরও সাতটি সাইবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়।

সাংসদ মামুনুর রশীদ কিরনের অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ২০১৮-১৯ অর্থবছরে এক লাখ ৮০৬ জন অসহায় বিচারপ্রার্থীর মামলায় জেলা কমিটির তহবিল হতে চার কোটি চার লাখ ৯৪ হাজার ২২৮ টাকা অনুদান দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে তিন কোটি আট লাখ ১৪ হাজার ৫০৬ টাকা জেলা কমিটির তহবিলে বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা