শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম
জাতীয়

সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত

সান নিউজ ডেস্ক : কুড়িল ফ্লাইওভারের উপরে গাড়ি চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন: দুই বিমানের সংঘর্ষে নিহত ৩

শুক্রবার ( ১ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি স্কুটি চালাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বলেন, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট নামার পথে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ওই ছাত্রীকে আমরা কুর্মিটোলা হাসপাতালে পেয়েছি। ওখানে তার একটি স্কুটি পাওয়া গেছে।

লাশ সুরতহাল শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, মিমের বাসা উত্তরাতে। তিনি কোথা থেকে কোন দিকে যাচ্ছিলেন- তা তাৎক্ষণিক জানা যায়নি।

আরও পড়ুন: পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

ওসি বলেন, ফ্লাইওভারের ওপর দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তার বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি। তবে তারা জানার চেষ্টা করছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা