ফাইল ছবি
জাতীয়

৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: পাঁচ দিনের সরকারি সফরে রোববার (২৭ মার্চ) কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি নিজের উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও সদরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শামীম আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির সফরের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, রোববার বিকেলে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছাবেন। বিকেল সাড়ে ৪টায় মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনের স্লাভুতিচ রাশিয়ার দখলে

সন্ধ্যা ৭টায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরদিন সোমবার বেলা ১১টায় মিঠামইনে এবং বিকেল সাড়ে ৩টায় ইটনা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে মতবিনিময় করবেন।

মঙ্গলবার বেলা ১১টায় মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং বিকেল ৩টায় মিঠামইন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন। বিকেল ৫টায় যাবেন অষ্টগ্রামে। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় মতবিনিময় করবেন।

বুধবার বিকেল ৩টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় যাবেন তিনি। সব কাজ শেষে বৃহস্পতিবার দুপুর আড়াউটায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা