জাতীয়

বিদ্যুৎ গ্রাহকদের জন্য বিশেষ অ্যাপস

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির কারণে বিগত কয়েকদিন ধরে গণমাধ্যমে আলোচনায় রয়েছে প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ বিল বিভ্রাটের খবর।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, গ্রাহকদের সেবা দিতে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। কোন গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি দেখালে অভিযোগ জানাতে বলেন তিনি।

সেই সঙ্গে জানান, কাউকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে না। তার সেই প্রতিজ্ঞার প্রতিফলন ঘটল বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় কমপ্লেইন ও ফিডব্যাক ম্যানেজমেন্ট সিস্টেম এবং পাওয়ার অ্যাপস চালুর মাধ্যমে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে ঘরে বসেই বিদ্যুৎ ও গ্যাসের যেকোনো সমস্যার অভিযোগ করা যাবে, সেই সঙ্গে পাওয়া যাবে তার সমাধানও।

কমপ্লেইন ম্যানেজমেন্ট ডিজিটাইজেশনের অংশ হিসেবে পাওয়ার ডিভিশন তৈরি করেছে মোবাইল অ্যাপস, পাবলিক ওয়েব সাইট, অফিস পোর্টাল এবং চ্যাট বট।

এর ফলে সহজ নিবন্ধন প্রক্রিয়ায় এই অ্যাপসে যুক্ত হতে পারবেন দেশের নাগরিকেরা। এখানে যুক্ত করা হয়েছে সমস্যার ধরণ, বিষয়বস্তু, বৃত্তান্ত এবং মানচিত্রে অবস্থান নির্দেশসহ অভিযোগ জমা দেয়ার সহজ পদ্ধতি। গুগলে প্লে স্টোরে গিয়ে 'Power' লিখে সার্চ করলে পাওয়া যাবে অ্যাপসটি।

এ ছাড়াও সহজে ব্যবহারের জন্য ফেসবুকের সঙ্গে সংযুক্ত ম্যাসেঞ্জার বট থাকছে। যেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অভিযোগ জমা দেয়া যাবে। অভিযোগ করার জন্য আপনার ফেসবুক ম্যাসেঞ্জার অপশনে গিয়ে 'MPEMR' লিখে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে এই ম্যাসেঞ্জার বট।

অভ্যন্তরীণ অফিসগুলোর জন্য ফিজিক্যাল কমপ্লেইন ডেস্কে থাকছে বিশেষ সফটওয়্যার।

যেখানে গ্রাহকের অভিযোগ জমা থাকার পাশাপাশি সার্ভিস পাওয়ার পর গ্রাহক তার সন্তুষ্টি বা অসন্তুষ্টির কথা জানাতে পারবেন।

এছাড়াও সরাসরি কমপ্লেইন জমা দেয়ার জন্য যেতে পারবেন https://mpemr.gov.bd/complain এই ওয়েব সাইটের ঠিকানায়।

গত ২৪ জুন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, গ্রাহকের কোনও ভয় নেই। কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা