নির্বাচন কমিশন সচিবালয় (ছবি: সংগৃহীত)
জাতীয়

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসেছে ইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি নির্ধারণ করতে সংলাপের অংশ হিসেবে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কনফারেন্স রুমে এ সংলাপ শুরু হয়।

এ আমন্ত্রণে রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খানসহ মোট ৪০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খানসহ মোট ৪০ জন বিশিষ্ট নাগরিককে।

এর আগে গত ১৩ মার্চ সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসে। ওই সংলাপে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হলেও মাত্র ১৩ জন অংশ নিয়েছিলেন।

এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে চার কমিশনারসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে ২৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আরও পড়ুন: আরও কমল সোনার দাম

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ বেগম রাশেদা সুলতানা ও সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং মো. আনিছুর রহমানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নতুন কমিশন ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে এর পরদিন থেকে অফিস শুরু করেছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা