ইউক্রেনে বাংলাদেশী জাহাজে হামলায় ক্ষতিপূরণ দাবি। বাংলার সমৃদ্ধি
জাতীয়

বাংলাদেশি জাহাজের ক্ষতিপূরণ দাবি

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজে রাশিয়ান মিসাইলের আঘাতের ঘটনায় বীমা সংস্থার কাছে ২ কোটি ২৪ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ঢাকা।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

শুক্রবার ( ১৮ মার্চ) সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানায় বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেন যুদ্ধের মধ্যে এটিই প্রথম এত বড় অঙ্কের কোনো ক্ষতিপূরণের দাবি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসনের জেরে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন দেশটির সব বন্দর বন্ধ করে দেয়ার পর রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অধীন ‘বাংলার সমৃদ্ধি’ কার্গো জাহাজটি দেশটির অলভিয়া বন্দরে আটকা পড়ে।

গত ২ মার্চ দিবাগত রাতে যুদ্ধের মধ্যে রাশিয়ান মিসাইল জাহাজটিতে আঘাত হানে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং হাদিসুর রহমান নামে একজন ক্রু নিহত হন।

আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

বাংলাদেশ শিপিং কর্পোরেশন হামলার পরিপ্রেক্ষিতে বীমা সংস্থার থেকে ২ কোটি ২৪ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছে। জাহাজটির বীমা প্রদান করেছিল ঢাকা-ভিত্তিক সাধারন বীমা কর্পোরেশন। অপরদিকে লয়েডস অফ লন্ডন ব্রোকার টাইজারসের মাধ্যমে জাহাজটিকে রিইনসিউর করা হয়েছিল।

এদিকে জাতিসঙ্ঘ জাহাজ সংস্থা গত সপ্তাহে বলেছে যে কৃষ্ণসাগরে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যেতে একটি করিডোরের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: সুবর্ণচরে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

তবে বিভিন্ন জাহাজ সংস্থা দাবি করেছে, এই প্রক্রিয়া খুবই ধীর গতিতে এগোচ্ছে। এই পরিস্থিতিতে সম্প্রতি চারটি জাহাজে মিসাইল আঘাত হেনেছে। এবং সেই জাহাজগুলির মধ্যে একটি পানিতে তলিয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ভ্রমণের জন্য বীমা প্রিমিয়াম ১০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বীমাকারীরা মনে করছেন এই অঞ্চল থেকে আরো ক্ষতিপূরণের দাবি উঠবে যা সংস্থাগুলির খরচ বাড়িয়ে দেবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা