লাইনে, আগুন, ঢাকার, ৫, এলাকায়, গ্যাস, বন্ধ,
জাতীয়

লাইনে আগুন, ঢাকার ৫ এলাকায় গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাস লাইনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৬ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে গ্যাস লাইনে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্যাসের লাইনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও গ্যাস লাইন ফেটে যাওয়ায় আজ বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে গ্যাস লাইন মেরামতের কাজ চলায় মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডির একাংশ, শ্যামলী ও কল্যাণপুর এলাকায় বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার মানুষ পড়েছেন বিপাকে। বিশেষ করে সকালের রান্না অনেক বাসায় সম্ভব হয়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা