রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
জাতীয়

রমজানে দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসুন

সান নিউজ ডেস্ক : আসছে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্তÍ মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আরও পড়ুন:বাঙালিদের হাতে বাবাকে জীবন দিতে হয়েছে

আগামীকাল ১৮ মার্চ পবিত্র শবেবরাত উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বাসসের এক প্রতিবেদন হতে এ তথ্য জানা যায়।

রাষ্ট্রপতি বলেন, পবিত্র শবেবরাত মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় এক রজনি। এ উপলক্ষ্যে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উন্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।

তিনি বলেন, মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বার্তা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত আমাদের মাঝে সমাগত। উপমহাদেশে শবেবরাত প্রধানত সৌভাগ্যের রজনি হিসেবে পালিত হয়।

পবিত্র এ রজনি আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়।

আরও পড়ুন:জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

তিনি বলেন, শবেবরাতের এই পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উন্মাহর বৃহত্তর ঐক্যের জন্য প্রার্থনা জানাই। সৌভাগ্যমন্ডিত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক।

আরও পড়ুন:বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই

রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই কমে এসেছে।

আরও পড়ুন:পানামার পতাকাবাহী ৩ জাহাজে রুশ হামলা

তবে ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি রোধ করতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর কিছুদিন পরই আসছে পবিত্র রমজান মাস।

আরও পড়ুন:বঙ্গবন্ধু ছাড়া দেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না

এ উপলক্ষ্যে সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন:টানা তৃতীয় দিন মৃত্যুশূন্য দেশ

তিনি বলেন, পরম করুণাময় মহামারি ও সকল ধরনের সংঘাত-সংকট থেকে বিশ্ববাসীকে রক্ষা করুন। পবিত্র শবেবরাত সকলের জন্য রহমত, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহর দরবারে এ প্রার্থনা করি।

সান এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা