ছবি-সংগৃহিত
জাতীয়

দেশে খাদ্য পণ্যের সংকট নেই

সাননিউজ ডেস্ক: দেশে খাদ্য পণ্যের কোনো সংকট নেই, যারা কৃত্রিমভাবে সংকট তৈরির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১০ মার্চ) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলার সমাপনী, মহান একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী পণ‌্যের মূল্য বাড়িয়ে যেমন দেশ বিরোধী কাজ করছে, একইসঙ্গে বিএনপিও দেশ বিরোধী কাজ করছে। তারা অসাধু ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছে পণ্যের মূল্য বাড়ানোর জন্য।’

আরও পড়ুন: জানাজায় গিয়ে নিখোঁজ যুবক, পরদিন মিললো মরদেহ

তিনি বলেন, ‘ইউরোপ আমেরিকাসহ উন্নত দেশগুলোতে কোনো অনুষ্ঠান কিংবা পূজা-পার্বণের আগে পণ্যের মূল্য কমিয়ে দেওয়া হয়। আমাদের দেশে দেখা যায়, রমজান, ঈদ, পূজা, পার্বণ আসলে পণ্যের মূল্য বাড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। এটা প্রচণ্ড অসততা এবং জনগণের সঙ্গে প্রতারণা। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নেতারা বলছেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। নয়া পল্টনের অফিসে বসে গত ১৩ বছর ধরেই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছেন তারা। কিন্তু তাদের ঘণ্টায় মানুষ সাড়া দেয়নি। আরও কত বছর তাদের এই বিদায় ঘণ্টা বাজাতে হয় সেটি জনগণ ঠিক করবে। তাদের ঘণ্টা বাজানোর মধ্যেই আগামী নির্বাচনে জনগণ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবে। যারা বিভ্রান্তির চেষ্টা চালায়, তাদের চিহ্নিত করুন, বর্জন করুন।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা