বিশ্বের ৯ দেশে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন নারীরা (ছবি: সংগৃহীত)
জাতীয়

কূটনীতিতেও পিছিয়ে নেই নারীরা

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন পেশার পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও পিছিয়ে নেই নারীরা। বিশ্বের ৯টি দেশে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তারা।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন রাবাব ফাতিমা। যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্বে আছেন সাঈদা মুনা তাসনীম।

মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে আছেন আবিদা ইসলাম, মরিশাসে হাইকমিশনার রেজিনা আহমেদ, ব্রুনাইয়ে হাইকমিশনার নাহিদা রহমান সুমনা, ভিয়েতনামে সামিনা নাজ, পোল্যান্ডে সুলতানা লায়লা রহমান, জর্ডানে নাহিদা সোবহান এবং ব্রাজিলে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। এছাড়াও মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্বে আছেন মাশফি বিনতে শামস।

১৯৭৯ সাল থেকে বাংলাদেশের নারীরা পেশাদার কূটনীতিক হিসেবে বিভিন্ন দেশে কাজ শুরু করেন। সে সময় ফরেন সার্ভিসে প্রথম নারী কূটনীতিক হিসেবে যোগ দিয়েছিলেন নাসিম ফেরদৌস। তবে বাংলাদেশে প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহমুদা হক চৌধুরী।

কূটনীতিতে ধীরে ধীরে নিজেদের অবস্থান তৈরিতে সক্ষম হয়েছেন নারীরা। নারী কূটনীতিকদের মধ্যে প্রথম সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইসমত জাহান। নারী কূটনীতিকদের মধ্যে প্রথম এনডিসি কোর্স সম্পন্ন করেছেন মাজেদা রফিকুন্নেছা। এছাড়া নারীদের মধ্যে প্রথম কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন শাহনাজ গাজী।

আরও পড়ুন: নারী-পুরুষের সমতা গড়বে টেকসই ভবিষ্যৎ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া মন্তব্যে ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বলেন,‌ ‘আমার কাছে প্রতিদিনই নারী দিবস। আমি কাজেরক্ষেত্রে আমাকে নারী হিসেবে দেখি না, একজন মানুষ হিসেবে।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা