শিগগিরই ভারতে যেতে পারবেন পাসপোর্টধারীরা-বিক্রম কুমার দোরায় স্বামী
জাতীয়

শিগগিরই ভারতে যেতে পারবেন পাসপোর্টধারীরা

সান নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় শিগগিরই সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে যাতায়াত করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দেশের ২য় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়।

তবে দুই দেশের আমদানি-রপ্তানিকারকদের মাঝে বেশ কিছু জটিলতা ছিল। ভারতীয় হাইকমিশনারের কাছে এসব সমস্যা তুলে ধরা হয়েছে। পরে তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, পণ্যবাহী ট্রাক আসা-যাওয়ার জন্য দুই লেন রাস্তা তৈরি করার বিষয়ে ভারতীয় হাইকমিশনার উদ্যোগ নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন।

এছাড়া পাথর আমদানি-রপ্তানিতে যে দীর্ঘ ৩০-৩৫ দিন সময় লাগে, তা ৫-৭ দিনে কমিয়ে আনার বিষয়ে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিদের কথা দিয়েছেন।

আমদানি ও রপ্তানিকারক গ্রুপের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি এবং সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টুসহ অন্যান্যরা।

ভারতীয় হাইকমিশনার ছোট সোনামসজিদে বীরশ্রষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। তারপর তিনি ঐতিহাসিক ছোট সোনামসজিদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

আরও পড়ুন: প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) আতিউর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বী, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদসহ অন্যান্যরা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা