জাতীয়

হজ যাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে

নিজস্ব প্রতিনিধি:

এই মুহূর্তে যারা সৌদি আরবে অবস্থান করছেন এ বছর শুধু তারাই হজে অংশগ্রহণ করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে সৌদি আরবের সরকার। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের এমন সিদ্ধান্ত।

তাই এ মৌসুমে কোন দেশ থেকে হজযাত্রী যেতে পারবেন না। তবে চলতি বছর হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন এবং টাকা জমা দিয়েছেন তারা চাইলে তাদের জমা দেওয়া টাকা যে কোনও সময় ফেরত নিতে পারবেন। আজ ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টাকা ফেরত নিয়ে কোনও হয়রানির সুযোগ নাই। টাকা উত্তোলনে কারও সমস্যা যাতে না হয় সে বিষয়টা বিশেষভাবে নজর রাখবে ধর্ম মন্ত্রণালয়। যে কেউ হজে যেতে না চাইলে তিনি তার জমা দেওয়া টাকা ফেরত পাবেন।’

এসময় ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত রয়েছে বলেও জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব। হজে যেতে ইচ্ছুকদের ভয় নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, 'কেউ টাকা রেখে দিলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছর হজে যেতে পারবেন। আগামী বছরের হজ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নিয়ে তা সবাইকে জানানো হবে।'

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে ৬৪ হাজার ৫৯৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৬১ হাজার ১৩৭ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা