শিক্ষামন্ত্রী ড. দীপু মনি (ফাইল ফটো)
জাতীয়

শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী হওয়ায় শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি তথ্য জানান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনে আজ সিলেটে গেছেন শিক্ষামন্ত্রী। তার সঙ্গে রয়েছেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।

ড. দিপু মনি বলেন, করোনা সংক্রমণ দিন দিন কমছে। আশা করা যাচ্ছে শিগগিরই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে।

শাবিপ্রবি চলমান সংকট নিরসনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরও অধিকারের পাশাপাশি দায়িত্ব আছে। আমরা মনে করি সকল সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, এমন সমস্যা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয়। জাতীয় উদ্যোগের মাধ্যমে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে আজ বিকেল ৩টায় শাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী।

আরও পড়ুন: ঢাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

প্রসঙ্গত, করোনার নতুন ধরন ওমিক্রন রোধে কয়েক দফায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নবম বেতন কমিশন নিয়ে অর্থমন্ত্রীর বার্তা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

যৌথ হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, বাড়ছে দালালচক্র

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা