জাতীয়

২০ বিচারকসহ ১০৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিমকোর্টের ২৪ কর্মকর্তাসহ অধস্তন আদালতের ২০ জন বিচারক ও আদালতের ৫৯ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন, কোভিড-১৯ উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরো ৬ জন বিচারক। এছাড়া বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অধস্তন আদালতের ১৫ বিচারক বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র জানান, নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহকারী মহিউদ্দিন মোহন ও মাদারীপুর জজ আদালতের জারিকারক মো. কাউসার যথাক্রমে শুক্র ও বৃহস্পতিবার কোভিড -১৯ উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে, লালমনিরহাটের মহিলা ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক (সিনিয়র জেলা জজ) বেগম শামীম আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, জয়পুরহাটের মহিলা ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক ও অন্যান্য আদালতের কর্মকর্তাদের চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা জজদের আহ্বান জানানো হয়েছে বলে সাইফুর রহমান জানিয়েছেন।

বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতিদের করোনা সংক্রান্তে সার্বক্ষণিক যোগাযোগের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও, অধস্তন আদালতের বিচারকদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টারের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি কমিটি দায়িত্ব পালন করছে। সূত্র: ইউএনবি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা