ওপরে বাঁ থেকে বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এস এম কুদ্দুস জামান, সোহরাব হোসাইন; নিচে বাঁ থেকে মুসলিম চৌধুরী, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও মুহাম্মদ ছহুল হোসাইন (ছবি-সংগৃহীত)
জাতীয়

সার্চ কমিটির ২য় বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বহুল আলোচিত নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে আজ ২য় বারের মত বৈঠকে বসতে যাচ্ছে নবগঠিত সার্চ কমিটি।

আজ মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ( রোববার) সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওইদিন বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, বিশিষ্টজনদের সঙ্গে আগামী শনিবার (২টি) ও রোববার (১টি) মোট ৩টি বৈঠক করবে সার্চ কমিটি।

আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে আশাবাদ ব্যক্ত করে সচিব বলেন, আগামী মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন:

হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান,
বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী,
সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন,
সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং
কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

আরও পড়ুন: সুনামগঞ্জে ৭ ইউনিয়নে নৌকার ভরাডুবি

প্রজ্ঞাপনে জানানো হয় , এই সার্চ কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সকল সাচিবিক সহায়তা প্রদান করবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা