সুপ্রিমকোর্ট (ফাইল ফটো)
জাতীয়

আজ সুপ্রিমকোর্টের বিচারকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ (রোববার) কোর্ট বসবে না।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল এবং সিনিয়র আইনজীবীদের মতামত নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ সিদ্ধান্তের কথা জানান।

আজ সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট এ দুই বিভাগের বিচারকাজ বন্ধ থাকছে।

সকারে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন আপিল বিভাগকে বিচারকাজ বন্ধ রাখার কথা জানিয়ে বলেন, কোনো সিটিং জাজ মারা গেলে তার সম্মানে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ রাখা উচ্চ আদালতের দীর্ঘদিনের রেওয়াজ।

অ্যাটর্নি জেনারেলের বক্তব্য সমর্থন করে বিচারপতি নাজমুল আহসানের প্রতি সম্মান জানিয়ে বিচারকাজ বন্ধ রাখার আবেদন করেন সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর পর প্রধান বিচারপতি ভার্চুয়াল আদালতে সংযুক্ত থাকা জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মনসুরুল হক চৌধুরী, আজমালুল হোসেন কিউসি, এসএম শাহজাহান, এএম মাহবুব উদ্দিন খোকনসহ সবার মতামত নেন। সব সিনিয়র আইনজীবীরা বিচারপতি নাজমুল আহসানের প্রতি সম্মান জানিয়ে আজ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রাখার পক্ষে মতামত ব্যক্ত করেন। পরে প্রধান বিচারপতি বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দেন।

আরও পড়ুন: রপ্তানির ঊর্ধ্বমুখী গতি, নেই পাটপণ্যে

গত শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিটে আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহসানের মৃত্যু হয়। তিনি শপথ নেওয়ার আগেই মারা যান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা