ছবি-সংগৃহিত
জাতীয়

নারীসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি মোবাইলসহ ছিনতাই চক্রের ৬জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতাররা হলেন- সাগর আহম্মেদ, জাকির হোসেন, ইমরান হোসেন, ওমর হোসেন, ইতি আক্তার ও সাথী আক্তার।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লুর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ জানুয়ারি তুরাগের কামারপাড়া এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি তুরাগ থানায় একটি মামলা হয়। দায়িত্বাধীন এলাকা হওয়ায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ছয়জনকে গ্রেফতার করে ডিবি পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দু'টি সুইচ গিয়ার চাকু, ছিনিয়ে নেওয়া ২১টি মোবাইল ও ছিনতাই হওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা