আবু মহসিন খান (ছবি: সংগৃহীত)
জাতীয়

লাইভে এসে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান। নিজের আগ্নেয়াস্ত্র দিয়েই প্রাণ বিসর্জন দিয়েছেন তিনি।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডিতে এ ঘটনা ঘটে।

লাইভে মহসিন খান বলেন, আমার বয়স ৫৮ বছর, কোনো একসময় আমি অনেক ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যানসারে আক্রান্ত। তাই বর্তমানে আমার কোনো ব্যবসা বা কোনো কিছুই নেই। আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো আমার অভিজ্ঞতা আপনাদের জানানো। এ অভিজ্ঞতা থেকে আপনারা হয়তো অনেক কিছুই জানতে পারবেন, সাবধান হতে পারবেন। গত ৩০ তারিখ আমার খালার মৃত্যু হয়। উনার একটি ছেলে আছে মা মারা যাওয়ার খবরেও সে দেশে আসেনি। এ বিষয়টি আমাকে অনেক দুঃখ দিয়েছে।

তিনি বলেন, আমার একটা ছেলে, সে অস্ট্রেলিয়ায় থাকে, আমি আমার বাসায় সম্পূর্ণ একা। খালা মারা যাওয়ার পর আমার ভেতর ভয় ঢুকে গেছে। আমি যদি আমার বাসায় মরে পড়ে থাকি, আমার মনে হয় না, এক সপ্তাহেও কেউ তা জানতে পারবে। এজন্যই লাইভে আসা।

রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফয়জুর রহমান জানান, আমরা যেটুকু জানতে পেরেছি নিহত ব্যক্তি নায়ক রিয়াজের শ্বশুর।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, নিজের অস্ত্রের গুলিতে একজন আত্মহত্যা করেছেন। এ ঘটনায় সিআইডির ফরেনসিক টিমসহ আমাদের ইউনিট কাজ করছে। মরদেহের প্রাথমিক কাজ শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হবে।

আরও পড়ুন: আরও বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

অস্ত্রটি বৈধ ছিল কি না জানতে চাইলে ওসি বলেন, সেই অস্ত্রটি বৈধ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা