জাতিসংঘে পিসবিল্ডিং কমিশনের প্রথম নারী চেয়ার রাবাব ফাতিমা ।(ছবি-সংগৃহীত)
জাতীয়

জাতিসংঘ শান্তি কমিশনের প্রথম নারী চেয়ার রাবাব ফাতিমা

দীর্ঘ ১০ বছর পর ফের জাতিসংঘ পিসবিল্ডিং কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মিশরের কাছ থেকে ২০২২ সেশনের জন্য এই দায়িত্বভার গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

প্রসঙ্গত, ইতিপূর্বে এই পদে কোনও নারী ছিলেন না। বাংলাদেশী রাবাব ফাতিমাই প্রথম নারী চেয়ার হিসেবে পিসবিল্ডিং কমিশনে নেতৃত্ব দেবেন।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার রাতে জানান, জাতিসংঘ পিসবিল্ডিং কমিশনের সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ সব সময় কাজ করেছে। কিন্তু কমিশনে সভাপতিত্ব করার বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত সম্মান ও গৌরবের।’

২০১২ সালে সর্বশেষ পিস বিল্ডিং কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সেই সময়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ওই ফোরামে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রতিনিধি।

বাংলাদেশের এই বিজয়ের বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘে যারা শান্তি রক্ষার সাথে জড়িত, তারাই শুধুমাত্র এর সদস্য। আমাদের ওপর ওইসকল সদস্যদের যথেষ্ট আস্থা রয়েছে বলেই তারা বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দিয়েছেন।’

পিসবিল্ডিং কমিশনে শান্তিরক্ষা ও পিসবিল্ডিং নিয়ে আলোচনা হয় এবং নীতি নির্ধারণ করা হয় জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘এখানে বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হলেও বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমকে তুলে ধরার একটি সুযোগ থাকবে।’

পররাষ্ট্র সচিব আরও জানান, ‘বাংলাদেশকে নিয়ে কারও যদি কোনো সমস্যা থাকে, তবে পিসবিল্ডিং এর সভাপতি হিসেবে আমরা কিছুটা বাড়তি সুবিধা পাবো, আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য।’

মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে র‌্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যদের শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধের দাবি জানিয়ে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতিসংঘকে চিঠি দিয়েছে। ওই চিঠির প্রসঙ্গে সচিব বলেন, ‘যে কেউ চিঠি লিখতে পারে।

তবে এর মাধ্যমে জাতিসংঘের নীতির পরিবর্তন হবে, এটা আমরা মনে করি না।’

এদিকে জাতিসংঘ মিশন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) নির্বাচনী সেশনের সমাপনি পর্বে সভাপতিত্ব করার মধ্য দিয়ে বাংলাদেশ দূত গুরুত্বপূর্ণ ওই পদের দায়িত্বভারও গ্রহণ করে নিয়েছেন।

প্রসঙ্গত, পিস বিল্ডিং কমিশন (পিবিসি) একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা যা সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণের জন্য কাজ করে, যাতে সংঘাতের পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করে এবং অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে ভূমিকা পালন করে থাকে।

জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং ইকোসক থেকে নির্বাচিত ৩১ জন সদস্যের সমন্বয়ে ২০০৫ সালে পিবিসি প্রতিষ্ঠিত হয়।

জাতিসংঘ ব্যবস্থায় শীর্ষ আর্থিক অবদানকারী এবং শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলিও কমিশনের সদস্য। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ সদস্য প্রেরণকারী দেশ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা