ছবি-সংগৃহিত
জাতীয়

সাফারি পার্কের জেব্রার মৃত্যুর ঘটনায় ২ কর্মকর্তা‌ প্রত‌্যাহার

সাননিউজ ডেস্ক: সাফারি পার্কে জেব্রার মৃত্যুর ঘটনায় পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আরও প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত‌্যাহা‌রের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে সোমবার (৩১ জানুয়ারি) দা‌য়িত্বরত এসব কর্মকর্তা‌কে প্রত‌্যাহার করা হ‌য়।

তা‌দের বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়েছে। তাদের স্থলে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সামাজিক বন বিভাগ ফরিদপুর সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম এবং ডুলাহাজরা কক্সবাজারের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

সাফারি পার্কে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রত্যাহার, জ‌ড়িত‌দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হ‌বে ব‌লে জানায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা